রবিবার, ১৭ জুলাই, ২০১৬

নবনীত-হারী

নবনীত-হারী
-------------------------স্বপ্নসন্ধানী
নীলাভ রঙের এক শিশু-বালক;
মাথায় শোভে তাঁর ময়ূরকণ্ঠী মেঘের পালক।
মন মাতায় সে বাঁশির রঙীন সুরে;
যায় ভেসে সে সুর, কোন সুদূরে।
"ম্যায় নে হি মাখন খাঁয়ো" দ্বিধা রচিতো যশোদা সোনাই;
গোপীজনবল্লভ ছিল নন্দলালা-কানাই।
কালিন্দী তীরে কদম-দোলায় দুলে;
সখা-সখী সনে কত বিচিত্রলীলাই না সে খেলে।
প্রেমের প্রতিমূর্তি বিস্ময়-বালককে দেখে;
গোপ-গোপী গরবে তাঁকে হারাতো চোখে।
বিশ্ব-ব্রহ্মাণ্ড সৃষ্টই যাঁর আত্ম-রচনে;
তাঁকে কি বোঝা সাধ্য কারো, ভকতি-বিহীনে?
আজ জন্মাষ্টমীর এই পুণ্য-ক্ষণে;
বারেক ফেরো নবনীত-হারী তোমা বংশী-বাদনে।
উচাটন হৃদিগুলি বারেক প্রেমে পূর্ণ করি দাও;
শতেক পাপের আগে জগজনে বারেক বাঁচাও....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন