রবিবার, ১৭ জুলাই, ২০১৬

অ সা মা জি ক

অ সা মা জি ক
--------------স্বপ্নসন্ধানী শিবাশিস্
বাতাসে কাদের ফিসফিস শুনি !!
কেবলি কারা আলাপ করে অস্পষ্ট স্বরে...
শুনি শব্দ..অ-সা-মা-জি-ক...
...
.....শোনার জন্য কান পেতে দিই,
...সেখানে শুধু ব্যঙ্গ-বাতাসের হাহাকার...
...
.....বহুদিনের ব্যস্ততা শেষে ভেবেছিলাম এখানে দু-দন্ড শান্তির অবসরে মেখে নেবো জীবন...
কিছু মানী-গুণীর সাথে টুকটাক কথা বলা শুরুও করেছিলাম...
মনের দরজা খুলে মিশেওছিলাম গানে-সুরে-গল্পে-কবিতায়..
চেনা পথের অচেনাকে জানা-ই ছিল একমাত্র উদ্দেশ্য..
ভাবতাম, চেনা পথিক কাউকে চমকে দিয়ে পুরনো কথা সুধাবো...
..কিন্তু...
...
.....সারাদিন একলা মনের ঘরেই থাকি,
কেউ আসে..
কেউ কেউ আসে..
দীর্ঘদিনের শূন্য মনের বন্ধু হতে...
...
.....তারা যদি জানতো !!
আমার রক্তে আর মগজের কোষে কোষে কি খেলা চলে...
মনের ঘরে সান্ত্বনার চিঠি আসে,
..জাগিয়ে যায় মুখে চিলতে হাসি..
....
.......
...সুষেণ-প্রতিম-ঝুম-অনুশ্রী-বিনীতা-জয়....আরো-আরো কতজন ছিলো সব সুখ-দুপুরে...
.....
........
এরা বোঝেনি কেউ আমায় নিদ্-এর মতোন...
তাই আজ আমার ললাট-লিখন...
...অ-সা-মা-জি-ক---
...আত্মগৃহবিধ্বংসী জীব---
...প্রচলিত পন্থার ধ্বংসাবশেষ---
....অবাঞ্ছিত-উদ্বাস্তু-মূর্তিমান এক বিভীষিকা---
...
.....
নিদ্ আমার দরজায় রোজ কড়া নেড়ে নেড়ে ক্লান্ত হয়ে ফিরে যায়...
মনের দেওয়ালের চারপাশে চলে অহরহ খোঁজ তার মিতার উৎকণ্ঠায়...
....
......
ঘুমের ঘোরে মগজের মধ্যে কে যেন নাম ধরে ধরে ডাক দেয় !!
জেগে দেখি নিক্কণ-নিদে ভরা মায়াময় এক পৃথিবী।
যেখানে ভীষণ একা ভাবা ভুল নিজেকে !!
...যতদিন আছি সুরে-নিদেই কাটিয়ে যাবো জীবন--
...
.....তোমরা যতই একবাক্যে বলে চলো না কেন,
...পরিযায়ীটা অ-সা-মা-জি-ক...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন