...ভালোবেসে
----------------স্বপ্নসন্ধানী শিবাশিস্
----------------স্বপ্নসন্ধানী শিবাশিস্
- একটা গল্প বলো না ?
- বলো কি গল্প শুনবে ?
- তোমার যা ভালো লাগে তাই বল...
- আচ্ছা ,শোনো তবে এটা এক বৃষ্টি-কন্যার গল্প..
- দূর বাবা !! এই মেঘলা দিনে বৃষ্টির গল্প কেন.. তারচেয়ে বরং উষ্ণ রোদ্দুরের গল্প বলো না !!
- শোনোই না মন দিয়ে..
...এটা যে দুজনের না-বলা ভালোবাসার গল্প গো...
...এটা যে দুজনের না-বলা ভালোবাসার গল্প গো...
- তাই না কি ? কি রকম শুনি ?
- বলি তাহলে..
অনেক অনেক দিন আগের কথা...
...পৃথিবীর তখন শৈশব চলছে। সেই নির্জন পৃথিবীর যে সম্রাট্... তাঁর নাম ছিল দিবাকর। সে একলা একলাই চালিয়ে যাচ্ছিল তাঁর উষ্ণতার রাজত্ব। হঠাত্ একদিন...
অনেক অনেক দিন আগের কথা...
...পৃথিবীর তখন শৈশব চলছে। সেই নির্জন পৃথিবীর যে সম্রাট্... তাঁর নাম ছিল দিবাকর। সে একলা একলাই চালিয়ে যাচ্ছিল তাঁর উষ্ণতার রাজত্ব। হঠাত্ একদিন...
- কি হল একদিন? বলো ,বলো !!
- সেই উত্তপ্ত পৃথিবীতে একদিন নেমে এলো এক মায়াবী রাজকন্যা ,নাম বৃষ্টিকণা.. যাঁর জলজ স্পর্শে পৃথিবীতে ছড়িয়ে পড়ল স্নিগ্ধ এক শীতলতা। দিবাকরের একচ্ছত্র আধিপত্য প্রায় শেষ হয় হয়.. দুজনের মাঝে প্রথমে ছিল চাপা রেষারেষি...
- তারপর ? তারপর ?
- এই যে বলছিলে শুনবে না ?
-আহ্ !! না থেমে বলই না ? বেশ ইন্টারেষ্টিং লাগছে....
- তারপর আর কি ভালোবাসা !!
- কি ভাবে হলো ? ডিটেইলসে বল না প্লীস্ !!
- আচ্ছা বলছি ,বলছি...
- মাঝে মাঝে কখনও একইপথে যেতে যেতে দেখা হয়ে যেত দিবাকর আর বৃষ্টিকণার.. ধীরে ধীরে মুগ্ধতা, ভালোলাগা এবং মৌন প্রণয়। একে অন্যকে তা জানাবার আগেই প্রকৃতি তাদের একে-অপরের কাছ থেকে দূরে সরিয়ে দেয় । নিজস্ব সময়ের ব্যবধানে পালাক্রমে আসা-যাওয়া চলতে থাকে দুজনের । ক্রমশঃ বদলে যেতে থাকে চারপাশ.. এককালের নির্জন পৃথিবীতে তখন অজস্র প্রাণের ব্যস্ততা । এতকিছুর পরও বদলে যায়নি কিন্ত দিবাকর আর বৃষ্টিকণার আসা-যাওয়া একইপথে । আজও নিঃশব্দে ভালোবেসে যায় তারা একে-অপরে ।
- তবে কি ওরা একে অন্যের ভালোবাসার কথা জানতেই পারেনি?
- কে বললো জানতে পারেনি.. বৃষ্টি জানে দিবাকরের ভালোবাসা কতটা উষ্ণ। আর দিবাকরও জানে বৃষ্টিকণার ভালোবাসা কতখানি সিক্ত। তাই আজও কখনও কখনও একসাথে যখনই দেখা হয়ে যায় তাদের তখন দিবাকরের না-পাওয়ার যন্ত্রণাক্লিষ্ট হাসিমুখ আর বৃষ্টিকণার না-মিলনের বিরহী অশ্রু-মুক্তোপাত...
তাদের ওই অধরা মিলনের উষ্ণ-শীতল সেই ভালোবাসার মিশ্রণে পরিবেশও হয়ে ওঠে স্বর্গীয়...ভালোবাসা মূর্ত হয়ে ওঠে রঙধনুর আকার নিয়ে । অবারিত আকাশে ক্ষণজন্মা রঙধনু তার সাতটি রঙ ছড়িয়ে জানিয়ে দেয় দিবাকর আর বৃষ্টিকণার ভালোবাসার প্রাচীন গল্প ,যা যুগ-যুগ পেরিয়ে আজও সমকালীন ।

....আর সেই গল্পই প্রজাপতির ডানায় ভর করে রূপকথা হয়ে উড়ে আসে আমাদের জন্য !!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন